আচ্ছা যদি এমন হতো গুগল নিজে থেকেই আপনাকে ইন্টার্ভিউ এর জন্য ডেকে নিতো তাহলে ব্যাপারটা কেমন হতো
:-->
আজকে আমি আপনাদের একটা প্রোগ্রামিং কনটেস্ট সমন্ধে পরিচয় করিয়ে দিব। আপনাদের অনেকের ইচ্ছাই থাকে, গুগল এ জব করার। গুগল এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবার। তবে স্বপ্নটা আসলেও অনেক জটিল তবে অসম্ভব নয়। আর হ্যাঁ এর আগেও আমি আপনাদের বলেছিলাম গুগল এ জব পেতে এলিয়েন টাইপ হতে হয় না। তবে গুগল এ জব পাওয়া আমি জটিল বলেছি তার একমাত্র প্রধান কারণ, গুগল এ ইন্টার্ভিউ এর জন্য কল পাওয়া। অন্যকোন কিছুর জন্য ভাগ্য না লাগলেও এটার জন্য আপনার অবশ্যই কিছুটা হলেও ভাগ্যের প্রয়োজন আছে। অনেকেই ভালো কোডিং জানার পরেও কিংবা গুগল এ অনেক ভাবে আ্যপ্লাই করার পরেও বারে বারে রিজেক্টেড হন, গুগল সমন্ধে পরিষ্কার ধারণা না থাকার কারণে। অনেকের বছর এর পর বছর এমনকি কেউ ১০ থেকে ১২ বারও ট্রাই করেন তবুও গুগল থেকে কোন প্রকার এর সারা পাওয়া যায় না। আবার অনেকের ১-২ বার এর ভিতরেই হয়ে যায়। আচ্ছা যদি এমন হতো, আপনি একটা প্রোগ্রামিং কনটেস্ট করলেন, এবং সেই কনটেস্টটা ভালো করার কারণে গুগল এর রিক্রুয়েটার আপনাকে গুগল এর ইন্টার্ভিউ এর জন্য নিজে থেকেই ডেকে নিলো, তাহলে ব্যাপারটা কেমন হবে। অবশ্যই অনেক ইন্টারেস্টিং একই সাথে মেঘ না চাইতেই জ্বল টাইপ হবে তাই না। যায় হোক আজ আপনাদের এমন একটা সাইট সমন্ধে পরিচয় করিয়ে দিব যেখান থেকে যে কেউ ই নিজের পছন্দ মতো ল্যাংগুয়েজ দিয়ে প্রোগ্রামিং কনটেস্ট করতে পারবেন। এই কনটেস্টটা হবে ৩ ঘন্টার। এই ৩ ঘন্টায় আপনাকে বিভিন্ন প্রব্লেম দিবে একই সাথে চ্যালেঞ্জ এবং সেই প্রব্লেম গুলা + চ্যালেঞ্জগুলো আপনাকে স্লভিং করে দিতে হবে। যদি আপনি ভালোভাবে প্রব্লেম গুলার সলুউশন দিতে পারেন, তাহলে গুগল এর জব এর ইন্টার্ভিউ দেবার জন্য আপনাকে গুগল থেকে কল করবে। আর হ্যাঁ এই প্রোগ্রামিং কনটেস্ট টার আয়োজন করে গুগল এর ইঞ্জিনিয়াররাই। আর এই কনটেস্টটা বিশ্বের সবার জন্য উম্মুক্ত। যে কেউ ই যখন তখন ই এই কনটেস্টটা করতে পারবেন। তবে একটা শর্ত আছে সেটা হলো আপনাকে অবশ্যই ১৭-১৮ বছর এর বেশী বয়স এর হওয়া যাবে না। জানি এই কথা শুনে যাদের বয়স ১৭-১৮ তাদের কপালে হাত একই সাথে মনটা ভেংগে গেছে। তবে আপনাদের বলি, মন খারাপ করার কিছুই ই নেই, রেজিস্ট্রেশন করার সময়ে আপনার বয়স ১৭ কিংবা ১৮ দিয়ে তারপর রেজিস্ট্রেশন করে কনটেস্ট টা করবেন। এতে উপকারটা হলো, আপনি গুগল এ জব করার আগেই বুঝে যেতে পারবেন, যে গুগল কি টাইপ প্রশ্ন সাধারণত করে থাকে আর সেই সাথে গুগল এর জব এর ব্যাপারে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে এটাই বা কম কিসের। সেই সাথে আপনি বুঝতে পারবেন, এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে গুগল এ চাকরী পাবার জন্য কেমন প্রব্লেম স্লভিং করতে হয়, একই সাথে গুগল এর জব এর জন্য কোন ধরণের প্রোগ্রামিং এ দক্ষতা অর্জন করা খুব বেশী দরকার। আর যারা ১৭-১৮ বছরের কম আছেন, তারা একটু চেষ্টা করলেই হয়তোবা গুগল থেকে ইন্টার্ভিউ এর জন্য ডাকও পেতে পারেন। কনটেস্ট লিংঙ্ক :--> https://codingcompetitions.withgoogle.com/kickstart
সবার জন্য শুভ-কামনা 
Comments
Post a Comment