প্রশ্ন --> ভাই ফ্রিল্যান্সিং শিখার জন্য কোন কোর্স করলে ভালো হবে..??
উত্তর :--> ফ্রিল্যান্সিং শিখার জন্য কেউ কখনো কোন কোচিং বা কোর্স এ ভর্তী হবেন না। বর্তমানে দেখি মেক্সিমাম ই ফ্রিল্যান্সিং করার জন্য বিভিন্ন কোচিং বা কোর্স এ টাকা দিয়ে ভর্তি হচ্ছে, যেটা আমার মতে একেবারেই অনুচিত। আমার দেখা ইভেন আমি নিজেও ফ্রিল্যান্সিং করি, কই আমাকে তো কখনো কোন কোর্স বা কোচিং এ ভর্তী হতে হয় নি। আমার দেখা বা আমার সাথে যারা কাজ করে তারাও নিজেরাই শিখেছে, গুগল বা নেট ঘেঁটে ঘেঁটে। বর্তমান মার্কেট প্লেস এ শতকরা ৮৫ জন ই নিজে নিজে নেট ঘেঁটে ঘেঁটে শিখেছে। আপনার কোথাও প্রব্লেম বা কিভাবে শুরু করবেন বা কি দিয়ে শুরু করবেন বা কি কি শিখবেন, বা কিভাবে করবেন, কি কি ল্যাংগুয়েজ ব্যবহার করবেন বা কি কি ট্যাগ বা কোড সেটা বুঝে উঠতে পারছেন না। আর এ ভাই গুগল এ ওইটা লিখে সার্চ করুন। কেন আপনারা মানুষ এর আশায় বসে থাকবেন। শত শত আর্টিকেল, হাজার হাজার ভিডিও পাবেন আর সেই গুলা দেখলেই নিজে নিজে শুরু করতে পারবেন। আর একবার শুরু করতে পারলে, একটা সময় শিখে ফেলবেন। ইচ্ছা থাকলে উপায় হয়, আপনাদের মধ্যে আসলে কোন ইচ্ছা শক্তি ই নেই, যদি থাকতো তাইলে নিজে নিজেই সমাধান এর ওয়ে বের করার চেষ্টা করতেন। ফ্রিলানসিং শিখার জন্য এমন কোন কিছু নেই যেটা গুগল বা ইউটিউব এ নেই। আসলে আমাদের এই জেনারেশন এর মধ্যে পরনির্ভরশীল বলে একটা শব্দের সাথে আমরা খুব ই পরিচিত হয়ে গেছি। এখন ইচ্ছা করলেও এই জেনারেশন এটা থেকে বের হতে পারছে না। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন আর সেটা হলো, জীবনে সাকসেস হতে গেলে ফাস্ট এই পরনির্ভরশীল হওয়াটা আপনার ডিকশনারি থেকে বাদ দিয়ে দিতে হবে। যেটাই পারেন বা যতোটুকুই পারেন সেটা দিয়েই নিজে নিজে করার চেষ্টা করতে থাকেন। একটা কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে, প্রব্লেম যতোই সহজ কিংবা কমপ্লেক্স হোক সমাধান আপনাকেই করতে হবে। আর সমাধান এর ওয়ে আপনাকেই খুঁজে বের করতে হবে। অন্য কেউ ই আপনার সমস্যা এর সমাধান করে দিবে না। আপনার মধ্যে যতোটুকু ক্যালিভার আছে আপনি সেটা নিয়েই বিসমিল্লাহ বলে আগাতে থাকেন, দেখবেন প্রব্লেম যতোই কমপ্লেক্স হোক, একটা সময় আপনার কাছে সহজ হয়ে যাবে। পৃথিবীতে কঠিন বলে কোন শব্দ নেই, এই সবগুলোই আমাদের নিজেদের তৈরী করা। আপনার মধ্যে কিছু করার বা কিছু হওয়ার আগ্রহ না থাকলে আপনি কখনোই আগাতে বা সাকসেস হতে পারবেন না। তাই সবার আগে আগ্রহটা আগে নিয়ে আসুন, তবে সেটা দীর্ষকালীন। তারপর নিজের ফোকাস সেট আপ করুন। নিজের মধ্যে সাহস + কনফিডেন্স নিয়ে আসুন। সাহস নিয়ে আগাতে শুরু করুণ, নিজের প্রতি বিশ্বাস রাখুন যে আপনি পারবেন। মানুষ পারলে আপনি কেন পারবেন না, ওদের ও আল্লাহ দুইচোখ, নাক, কান, পা আর একটা ব্রেন দিছে, আর আল্লাহ আপনাকেও তাই দিয়েছেন। তাহলে কেন পারবেন না, কতোদিন পারবেন না। মনের মধ্যে একটা জেদ বা আত্ববিশ্বাস নিয়ে আসুন। কাজগুলোকে জটিলভাবে না দেখে সহজ ভাবে চিন্তা করতে শিখুন। আপনি আপনার ব্রেনকে কমান্ড করুন, আপনি পারবেন আর কাজ মোটেও কঠিন না, সহজ। আমাদের সবকিছুই ব্রেন এর উপর নির্ভরশীল তাই আপনি যখন ই ব্রেনকে এই কমান্ড করবেন, তখন দেখবেন আপনার ভিতরে একটা রিফ্রেশমেন্ট কাজ করবে, যেটা একটা কাজ করা বা শুরুর আগে মোস্ট ইম্পরট্যান্ট। বিশ্বাস রাখুন, আপনি পারবেন। আর হ্যাঁ পারতে আপনাকে হবেই। কোনকিছু না ভেবে, কোনদিক এ না তাকিয়ে শুরু করে দিন, যতো তাড়াতাড়ি আপনি শুরু করতে পারবেন, ঠিক ততো তাড়াতাড়ি আপনি সাকসেসফুল হয়ে নিজেকে গড়ে তুলতে পারবেন, তাই আর মোটেও দেরী নয়। কাজ মানেই সেটা আজ + এখনি বা এখন থেকেই শুরু করুন, কখনোই কাল বা একটু পর বা একটু দেরিতে নয়।
Comments
Post a Comment