গুগল ইন্টার্ভিউ বোর্ড এ ভাইভা দেবার সময়ে আমাকে একজন গুগলার জিজ্ঞেস করেছিল, কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ থেকে আপনাকে প্রশ্ন করলে, আপনার সুবিধা হবে। তখন আমি তাদের বলেছিলাম, আপনাদের ইচ্ছা। তখন তারা আমাকে আবার এক ই প্রশ্ন জিজ্ঞেস করে, তবুও বলেছিলাম আপনাদের ইচ্ছা। তারা তখন ১০-২০ সেকেন্ড এর মতো স্টপ হয়ে ছিল। হয়তোবা আমার উত্তরটা তাদের কাছে অনাকাঙ্ক্ষিত ছিল। তখন তারা আমাকে বলেছিল, আপনি কি নিজেকে নিয়ে কনফিডেন্ট। তখন বলেছিলাম, হ্যাঁ। হয়তোবা সেই বিশ্বাস + আস্থা ই আমাকে গুগল এর লাস্ট ধাপ পর্যন্ত নিয়ে গিয়েছিল। কথা গুলো বলার উদ্দেশ্য একটাই, দয়া করে নিজের উপর ভরসা + আস্থা রাখবেন। অনেক কঠিন জায়গাতে গেলে নিজের উপর কনফিডেন্ট টা হারিয়ে যায়। তাই বেশী উচ্ছাশিত না হয়ে ভরসা রাখুন। ইনশা-আল্লাহ ফল পাবেন।

Comments

Popular posts from this blog